15 January 2025

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি মানসুর বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মানসুর'কে বহিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, তিনি এক ক্ষুদে বার্তায় বলেন,,কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার কোনো প্রতিনিধি নেই। কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি হিসেবে কেউ পরিচয় দিলে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষকে জানাবেন। গত কিছুদিন পূ্র্বে চৌদ্দগ্রামের পাতেড্ডা বাজারে জৈনক চা দোকানদার বাচ্চু'কে ডিবি পুলিশ পরিচয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। পরবর্তীতে সরজমিনে গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে বিস্তারিত তথ্য পাওয়া যায় যাহা ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে, যানা যায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা চাওয়া ব্যাক্তি আমার দেশ পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মানসুর। এই বিষয়ে সংবাদ প্রকাশিত হলে আমার দেশ পত্রিকার কর্তৃপক্ষের নজর কারে। উক্ত বিষয়টি প্রমানিত হলে তাকে আমার দেশ পত্রিকা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ বিষয়ে আমার দেশের বার্তা সম্পাদক বলেন "চাঁদাবাজের জায়গা আমাদের এখানে নেই" তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাকে মৌখিক ভাবে কুমিল্লা জেলা দক্ষিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তাকে কোন নিয়োগ পত্র প্রদান করা কিংবা প্রেস আইডি কার্ড প্রদান করা হয় নি। উল্লেখ্য যে, এর আগেও মানসুর ভূয়া ম্যাজিস্ট্টেট সেজে দেবিদ্বারে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হলে ভ্রাম্যমান আদালত তাকে সাজা প্রদান করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: