সর্বশেষ

16 March 2025

 ভূয়া ম্যাজিস্ট্রেট মোতালেব আবারও সদর দক্ষিণে চাঁদাবাজিতে বেপরোয়া, পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা চায় এলাকাবাসী

ভূয়া ম্যাজিস্ট্রেট মোতালেব আবারও সদর দক্ষিণে চাঁদাবাজিতে বেপরোয়া, পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক।। গত কিছুদিন পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কিং টঙ্গীর পাড়ে সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড রেফাঈ আবিদ অবৈধভাবে মাটি কাটায় অভিযান পরিচালনা করলেও তাৎক্ষণিকভাবে কাউকে না পেয়ে পানি উন্নয়নকে অবহিত করলে তারা একটি মামলা করেন। অনুসন্ধানে যানা যায়, সদর দক্ষিণের অধিকাংশই মাটি কাটার চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে ভুয়া ম্যাজিস্ট্রেট এবং ভূয়া সাংবাদিক সেজে একাধিকবার জনতার হাতে আটক হওয়া মোতালেব হোসেন ভূঁইয়া। মোতালেব লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারী পাড়া গ্রামের আমীর হোসেনের ছেলে। জানা,যায়, মাটি কাটায় উক্ত অভিযানে ০৬ জনের বিরুদ্ধে মামলা হয়। সরজমিনে গিয়ে তদন্ত করে তাদের সাথে কথা বলে জানা যায় ওই দিন অভিযানটি পরিচালনা করার জন্য কুমিল্লা পপুলার টিভির সাংবাদিক মোতালেব হোসেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি'কে সাথে নিয়ে আসে। তারা বলেন তিনি কি কোন সাংবাদিক, আমরা এই বছর সাংবাদিক মোতালেব'কে ২০-থেকে ৩০ হাজার টাকা দিয়েছি। সে প্রতিদিন এসে বিরক্ত করে। অভিযানের দুই দিন আগেও ৫-থেকে ৬ জন নিয়ে এসেছে, ১৫০০ টাকা দিয়ে বিদায় করেছি। ওই ব্যাক্তি বলেন আমরা এখন কোথায় যাব আমাদের থেকে টাকা নিল আবার অভিযান পরিচালনাও করালো। আমরা নিরুপায়। পিপুলিয়া বাজার এলাকার বাসিন্দারা বলেন, আমরা তাকে ধরে পুলিশে দেয়ার জন্য বসে আছি। তাকে খোঁজে পেতে আমাদের সহযোগিতা করুন।

15 January 2025

ডিবি  পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি মানসুর বহিষ্কার

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি মানসুর বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মানসুর'কে বহিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, তিনি এক ক্ষুদে বার্তায় বলেন,,কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার কোনো প্রতিনিধি নেই। কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি হিসেবে কেউ পরিচয় দিলে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষকে জানাবেন। গত কিছুদিন পূ্র্বে চৌদ্দগ্রামের পাতেড্ডা বাজারে জৈনক চা দোকানদার বাচ্চু'কে ডিবি পুলিশ পরিচয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। পরবর্তীতে সরজমিনে গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে বিস্তারিত তথ্য পাওয়া যায় যাহা ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে, যানা যায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা চাওয়া ব্যাক্তি আমার দেশ পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মানসুর। এই বিষয়ে সংবাদ প্রকাশিত হলে আমার দেশ পত্রিকার কর্তৃপক্ষের নজর কারে। উক্ত বিষয়টি প্রমানিত হলে তাকে আমার দেশ পত্রিকা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ বিষয়ে আমার দেশের বার্তা সম্পাদক বলেন "চাঁদাবাজের জায়গা আমাদের এখানে নেই" তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাকে মৌখিক ভাবে কুমিল্লা জেলা দক্ষিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তাকে কোন নিয়োগ পত্র প্রদান করা কিংবা প্রেস আইডি কার্ড প্রদান করা হয় নি। উল্লেখ্য যে, এর আগেও মানসুর ভূয়া ম্যাজিস্ট্টেট সেজে দেবিদ্বারে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হলে ভ্রাম্যমান আদালত তাকে সাজা প্রদান করেন।

15 March 2024

বাঙ্গরায় সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

বাঙ্গরায় সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

বাঙ্গরায় সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। 
আনলাই ডেস্ক//
বাঙ্গরায় সবুজ মেম্বারের উপর হামলা, 
১৩জনকে আসামি করে থানায় অভিযোগ। 
সন্ত্রাসীদের বিচারের দাবিতে
 বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
কুমিল্লা মুরাদনগর উপজেলার এক নং 
শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দনাইল গ্রামের   সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে চন্দনাইল  বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন সজীবের নেতৃত্বে গত সোমবার বাদ মাগরিব চন্দনাইল বাজারে  সবুজ মেম্বারের ওপর অতর্কিত হামলা করে  তার নিকটে  থাকা ৩.৯১.৬৪০ টাকা লুট করে নিয়ে যায়, এতে সবুজ মেম্বার গুরুতর আহত হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করলে গত  রাতে সন্ত্রাসীরা নামাজরত অবস্থায় চন্দনাইল বাজার মসজিদে ককটেল ফাটিয়ে হামলা চালিয়ে সবুজ মিয়া মেম্বারের চাচাত ভাই হাসানসহ  মসজিদের তিন মুসল্লিকে নামাজরত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 
এ সময় সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে ভীতি সঞ্চারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে। মসজিদের বাইরের লোকজন ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে এবং মসজিদের মুসল্লীরা মসজিদের গেট তালা দিয়ে নামাজ আদায় করেন। 
মসজিদে হামলার পর মসজিদের পশ্চিম পাশের বাড়িতে মানিক, মাসুদ ও জজ মিয়ার ঘরে হামলা, ভাংচুর ও মহিলাদের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। 
রাতের ঘটনায় সামনে পুলিশ থাকলেও তারা ককটেলের বিস্ফোরণের ভয়ে সামনে এগোতে পারেনি পরে বাঙ্গরা বাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, 
 বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে,
 গঠনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাউছার মিয়া, সাদির মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ সফিকুল ইসলাম, মসজিদের সহ-সভাপতি মিজানুর রহমান,বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামিম আহমেদ, মসজিদের ক্যাশিয়ার এমদাদুল হক, হাসান,  শ্যাম্ভু পদ দেব,সাবকে চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের মা তাহেরা বেগম, সবুজ মেম্বারের মা নাছিমা বেগমসহ আরো অনেকে। এ ঘটনায় সন্ত্রাসীদের  বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নিলে যে কোন মুহূর্তে আবারো হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটতে পারে বলে বক্তারা আশংকা প্রকাশ করেন।

01 March 2024

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, উদ্ধার ৬৫

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, উদ্ধার ৬৫

অনলাইন ডেস্ক //
আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ১২ জন আহত হয়েছে।

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- বাবুর্চি দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০), ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩), রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ও ইমরান (১৪)।

ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।

আহত দীন ইসলাম জানিয়েছেন, তিনি সাততলা থেকে তার বেয়ে নামতে গিয়ে পড়ে গেছেন। তিনি সেই ভবনের একটি রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে কাজ করেন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন বলেন, “আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের পা ফ্র্যাকচার হতে পারে- আমরা এক্স-রে করার পর বলতে পারব।”

বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ১১ মৃত্যু

বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ১১ মৃত্যু

শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির

অনলাইন ডেস্ক //

রাজধানীর বেইলি রোডের ছয়তলা ভবনে আগুনে অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।

রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির ছবি তুলেছেন। ঘটনাস্থলে আরো কতজন আছে তারা তারা এখনো জানেন না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত উদ্দিন বলেন, বেশ কয়েকজন মারা গেছেন। এখনো সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।

আরও আসছে…

12 February 2024

কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।

কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।

কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক - কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে এবং থানা এলাকা'র জনগণের জানমালের নিরাপত্তা সহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি'র জন্য চান্দিনা থানা'য় ০১টি নতুন ডাবল কেবিন পিক আপ হস্তান্তর করা হয়েছে। রবিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার - আব্দুল মান্নান বিপিএম (বার) গাড়িটি চান্দিনা থানার ওসির নিকট হস্তান্তর করে। তিনি উক্ত বিষয় প্রসঙ্গে - কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম - এর - প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে। তখন আরো উপস্থিত ছিলো - কমান্ডেন্ট অফ ইন সার্ভিস মোঃ মিজান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।

11 February 2024

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। 
অনলাইন ডেস্ক  - গত কয়েক ঘন্টা'য় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে -  মাদক ব্যবসায়ী - ১) মনিরুল ইসলাম মনির(২৪), পিতা-নজরুল হাওলাদার, সাং-বসুপাড়া বাশতলা, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা, বাংলাদেশ। এবং ২) মোঃ হাসান মৃধা(১৯), পিতা-মোঃ জয়নাল, সাং-মীরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনা, বাংলাদেশ। উক্ত দু্ষ্কৃতকারীদের মহানগর - এর - লবণচরা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয় - এর - নিকট হতে ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। উক্ত সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় - এর - নামে - সংশ্লিষ্ট থানা'য় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

07 February 2024

নিত্যপণ্যের মজুদ এবং বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে র‍্যাব।

নিত্যপণ্যের মজুদ এবং বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে র‍্যাব।

নিত্যপণ্যের মজুদ এবং বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে র‍্যাব।
ঢাকা রিপোর্ট অনলাইন ডেস্ক  - সূএ তথ্য মতে জানায় - ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে উক্ত বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা'য়ো জানিয়েছে বাহিনীটি। গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন উক্ত কথা বলে। তিনি আরো বলে - সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করা'র অভিযোগে ২০ জন ব্যবসায়ী'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ৫২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ৫২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ৫২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
অনলাইন ডেস্ক
সূএ তথ্য মতে জানায় - গত ০৬/০২/২৪খ্রি: তারিখ রাত ০১.৩৫ ঘটিকা'য় - কুুমিল্লা কোতয়ালী মডেল থানা'য় কর্মরত এসআই(নিঃ)/শেখ মফিজুর রহমান ও সঙ্গী'য় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকা'য় রাত্রী'কালীন মাদক'দ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা'কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা'র কোতয়ালী মডেল থানা'ধীন ৪নং আমরাতলী ইউপি স্থল বাঁশমঙ্গল সাকিনের বাসমঙ্গল চৌমুনী পাকা রাস্তার উপর হতে ৫২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ রাফিন ফার রহমান প্রঃ মাটি(২৫), পিতা মৃত-শাকিল আহম্মেদ প্রঃ নিজাম উদ্দিন, মাতা-মরিয়ম বেগম প্রঃ মারিয়া আক্তার, সাং-কুচাইতলী (মধ্যপাড়া, লিটন মেম্বারের বাড়ী সংলগ্ন), থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা, বাংলাদেশ। উক্ত দু্ষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় কুৃমিল্লা কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-১৬ তারিখ-০৬/০২/ ২০২৪ ইং, ধারা-৩৬(১) সারণির ১৯( গ) /৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং তে মামলা রুজু করা হয়েছে।

06 February 2024

সীমান্ত এলাকার মানুষ যেন সচেতন থাকেন: বিজিবির কমান্ডার

সীমান্ত এলাকার মানুষ যেন সচেতন থাকেন: বিজিবির কমান্ডার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলমের সংবাদ ব্রিফিং। সোমবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকায়ছবি: প্রথম আলো থেকে সংগৃহীত 

অনলাইন ডেস্ক//
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য আমাদের আশ্রয়ে আছেন। তার মধ্যে কয়েকজন আহত আছেন। তাঁদের আমরা চিকিৎসা দিচ্ছি। আমরা তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছি। তাঁদের দেখাশোনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকায় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কে এ সংবাদ ব্রিফিং হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম বলেন, ‘গতকাল রোববার সকালে হঠাৎ করে বিজিপি সদস্যরা সংঘর্ষের কারণে প্রাণ রক্ষায় বাংলাদেশে পালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে বিজিপি সদস্যদের অনুপ্রবেশের সুযোগ দেওয়া হয় এবং তাঁদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে আনা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের সীমান্ত এখন পর্যন্ত বন্ধ আছে। কোনো রোহিঙ্গা, কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যাতে অনুপ্রবেশ করতে না পারে, আমরা কাজ করে যাচ্ছি।’
মোরশেদ আলম আরও বলেন, ‘আজ বেলা পৌনে তিনটার দিকে মর্টার শেলের আঘাতে বাংলাদেশ ভূখণ্ডে দুজন সাধারণ মানুষ নিহত হন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা তৎক্ষণাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কাছে কঠোর প্রতিবাদ জানাই। বিজিবি সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং মিয়ানমার সরকারের কাছে আমাদের কনসার্ন (উদ্বেগ) তারা তুলে ধরেছে। সীমান্ত এলাকার সাধারণ জনগণ যাতে সচেতন থাকেন। সীমান্ত এলাকায় লোকজন যাতে জমায়েত না হয়। সবাই যাতে নিরাপদ দূরত্বে থাকেন, আমরা সবাই সেদিকে লক্ষ রাখব।’

ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম বলেন, ‘কয়েক দিন আগে উখিয়ার পালংখালী সীমান্তের অভ্যন্তরে কয়েকটি মর্টার শেল এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারপরও বিজিবি বিষয়টি নিয়ে মিয়ানমার বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠায়। একই সঙ্গে সীমান্তে বিজিবির সতর্কাবস্থা সম্পর্কে অবহিত করেছি। পরিস্থিতি জটিল আকার ধারণ করার পাশাপাশি গত শনিবার রাত থেকে তুমব্রু, বাইশফাঁড়ি, ঘুমধুম এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও বিজিপির মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতিতে সীমান্তে বিজিবির সংখ্যা বাড়ানোর পাশাপাশি কঠোর সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। এতে বিজিবি সফল হয়েছে।’

05 February 2024

হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।

হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।

হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।
অনলাইন ডেস্ক//
কুষ্টিয়ায় ব্যবসায়ী মিলন হোসেনকে হত্যার পর ৯ টুকরো করে জেলার সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজিব। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় ব্যবসায়ী মিলন হোসেন (২৭) হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জনকে আদালতে তুলে দুজনের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যার পর সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজিব নিজ হাতে মিলনের মরদেহ ৯ টুকরো করে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া সদর আমলি আদালতে রিমান্ড আবেদন করার পর চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবানবন্দিতে আসামিরা কি জানিয়েছে তা জানা যায়নি। 

শনিবার রাতে মিলনের মা শেফালি খাতুন বাদী হয়ে অজ্ঞাত বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। আটক ছয়জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালতে নেয়া হয়।
আদালতে নেয়া আসামিরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মৃত মিলন শেখের ছেলে সজীব শেখ (২৪), কুমারগাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (২৫), দেশওয়ালীপাড়ার কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী লিংকন (৩২), সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক (২১), হাউজিং সি ব্লকের আওলাদ খানের ছেলে ইফতি খান ও হাউজিং ডি ব্লকের সাইদুল ইসলামের ছেলে সজল ইসলাম (১৮)। সজীব জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি। এদের মধ্যে সজল ও ইফতির সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার তাদের রিমান্ড শুনানি হবে। বাকি সজীব, ফয়সাল, লিংকন ও জনি ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিলনের দাফনের পর তার পরিবারের কয়েকজন সদস্য থানায় আসেন। নিহত মিলন হোসেনের মা শেফালি খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা করার সময় মিলনের স্ত্রী মিমি খাতুন, দুলাভাই আশরাফুল ইসলামসহ গ্রামের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। 
যেভাবে মিলনকে হত্যা করা হয়

থানায় জিডির পর থেকে লাশের টুকরো উদ্ধার ও জড়িতদের ধরার অভিযানে পুরো নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। পুলিশের এই শীর্ষ কর্মকর্তাসহ আরও ২/৩ জন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা গেছে। 

গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশের দুই কর্মকর্তা জানান, বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে ব্যবসায়ী অংশীদার সজল ফোন করে মিলনকে তাদের অফিসে (মিলনের) ডেকে নেয়। সেখানে আগে থেকে সজীবসহ আরও কয়েকজন অবস্থান নিয়েছিল। ওই কার্যালয়ে সজীব মিলনের কাছে চাঁদা দাবি করে। ভয়ভীতি দেখাতে তাকে মারধর করে। একপর্যায়ে মুখে গামছা গুজে নাক চেপে ধরে। ঘটনাচক্রে মিলন মারা যায়।
পুলিশের কর্মকর্তারা বলছেন, এসময় অফিসের দুটি কক্ষে সজীবদের অন্তত ১০ থেকে ১১ জন সদস্য ছিল। সেখানে দুটি কক্ষে তারা অবস্থান নেয়। লাশ গুম করতে সজীব পরিকল্পনার কথা জানায়। এসময় একজনকে সঙ্গে নিয়ে অফিসে তালা লাগিয়ে বাইরে চলে যায়। বাকিরা ঘরের ভেতর থাকে। দেড় ঘণ্টা ধরে শহরের তিনটি স্থানে দোকান থেকে কাটার যন্ত্র হেক্সো ব্লেড, পলিথিন ব্যাগ ও রক্ত পরিষ্কার করার জন্য জীবানুনাশক কেনে। তারা আবার বিকেল পাঁচটার দিকে অফিসে যায়। সেখানে গিয়ে দুর্বল চিত্তের ৪/৫ জনকে পাশের কক্ষে রাখে। সজীবসহ ৪/৫ জন মিলে এক কক্ষের বাথরুমে মরদেহ নিয়ে টুকরো করার কাজ করে। প্রায় ৪ ঘণ্টা ধরে কেটে ব্যাগে ভরে
হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে
কুষ্টিয়ায় ব্যবসায়ী মিলন হোসেন (২৭) হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জনকে আদালতে তুলে দুজনের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যার পর সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজিব নিজ হাতে মিলনের মরদেহ ৯ টুকরো করে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া সদর আমলি আদালতে রিমান্ড আবেদন করার পর চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবানবন্দিতে আসামিরা কি জানিয়েছে তা জানা যায়নি। 

শনিবার রাতে মিলনের মা শেফালি খাতুন বাদী হয়ে অজ্ঞাত বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। আটক ছয়জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালতে নেয়া হয়।

আদালতে নেয়া আসামিরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মৃত মিলন শেখের ছেলে সজীব শেখ (২৪), কুমারগাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (২৫), দেশওয়ালীপাড়ার কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী লিংকন (৩২), সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক (২১), হাউজিং সি ব্লকের আওলাদ খানের ছেলে ইফতি খান ও হাউজিং ডি ব্লকের সাইদুল ইসলামের ছেলে সজল ইসলাম (১৮)। সজীব জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি। এদের মধ্যে সজল ও ইফতির সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার তাদের রিমান্ড শুনানি হবে। বাকি সজীব, ফয়সাল, লিংকন ও জনি ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিলনের দাফনের পর তার পরিবারের কয়েকজন সদস্য থানায় আসেন। নিহত মিলন হোসেনের মা শেফালি খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা করার সময় মিলনের স্ত্রী মিমি খাতুন, দুলাভাই আশরাফুল ইসলামসহ গ্রামের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

যেভাবে মিলনকে হত্যা করা হয়

থানায় জিডির পর থেকে লাশের টুকরো উদ্ধার ও জড়িতদের ধরার অভিযানে পুরো নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। পুলিশের এই শীর্ষ কর্মকর্তাসহ আরও ২/৩ জন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা গেছে। 

গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশের দুই কর্মকর্তা জানান, বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে ব্যবসায়ী অংশীদার সজল ফোন করে মিলনকে তাদের অফিসে (মিলনের) ডেকে নেয়। সেখানে আগে থেকে সজীবসহ আরও কয়েকজন অবস্থান নিয়েছিল। ওই কার্যালয়ে সজীব মিলনের কাছে চাঁদা দাবি করে। ভয়ভীতি দেখাতে তাকে মারধর করে। একপর্যায়ে মুখে গামছা গুজে নাক চেপে ধরে। ঘটনাচক্রে মিলন মারা যায়।

পুলিশের কর্মকর্তারা বলছেন, এসময় অফিসের দুটি কক্ষে সজীবদের অন্তত ১০ থেকে ১১ জন সদস্য ছিল। সেখানে দুটি কক্ষে তারা অবস্থান নেয়। লাশ গুম করতে সজীব পরিকল্পনার কথা জানায়। এসময় একজনকে সঙ্গে নিয়ে অফিসে তালা লাগিয়ে বাইরে চলে যায়। বাকিরা ঘরের ভেতর থাকে। দেড় ঘণ্টা ধরে শহরের তিনটি স্থানে দোকান থেকে কাটার যন্ত্র হেক্সো ব্লেড, পলিথিন ব্যাগ ও রক্ত পরিষ্কার করার জন্য জীবানুনাশক কেনে। তারা আবার বিকেল পাঁচটার দিকে অফিসে যায়। সেখানে গিয়ে দুর্বল চিত্তের ৪/৫ জনকে পাশের কক্ষে রাখে। সজীবসহ ৪/৫ জন মিলে এক কক্ষের বাথরুমে মরদেহ নিয়ে টুকরো করার কাজ করে। প্রায় ৪ ঘণ্টা ধরে কেটে ব্যাগে ভরে।

আরও পড়ুন: সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

বুধবার রাত সাড়ে নয়টার দিকে চারটি মোটরসাইকেলযোগে সাতজন ব্যাগ নিয়ে বের হয়ে আসে। বাকিদের সজীব যে যার মতো বাড়ি চলে যেতে বলে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পুলিশ শহরের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে তাতে দেখা গেছে রাত ৯টা ৩২ মিনিটের দিকে চারটি মোটরসাইকেলে সাতজন শহরের ছয় রাস্তা মোড় হয়ে হরিপুর সেতু নিয়ে পদ্মার চরের দিকে চলে যায়। রাত ১১টার মধ্যে লাশের টুকরোগুলো পদ্মার চরে বালু চাপা দিয়ে যে যার মতো বাড়ি চলে যায়। তবে সবাই স্বাভাবিকভাবে শহরে চলাফেরা করতে থাকে। কেউ পালানোর চেষ্টা করেনি বলে পুলিশ জানিয়েছে।

জিডির সূত্র ধরে সজলকে থানায় ডেকে নেয় পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সারাদিনেও সে কোন তথ্য জানায়নি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সজল থানায় তার এক পরিচিত পুলিশ সদস্যকে মিলনকে হত্যার কথা জানায়। এরপর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন। শুক্রবার অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যে সজীবসহ আরও চারজনকে শহরের বিভিন্ন জায়গা থেকে  গোয়েন্দা পুলিশ আটক করে থানায় নেয়। সজীব আটকের পর তার ফোনে বিভিন্ন সময়ে কয়েকজন নেতা ফোন করে। এসময় ফোনটি পুলিশের হেফাজতে ছিল। তবে আটকরা মিলনকে হত্যার কথা অস্বীকার করতে থাকে।

শুক্রবার রাতে সজীব কান্না করতে করতে একপর্যায়ে সব ঘটনা পুলিশকে জানায়। ভোরের দিকে লাশের টুকরা উদ্ধারে যায় অন্তত ৫০ সদস্যের পুলিশ টিম। মরদেহ গুমের পর লাশ টুকরো করতে ব্যবহৃত যন্ত্র বাধবাজার এলাকায় একটি পুকুরে ফেলে দেয় এবং মিলনের ব্যবহৃত মোবাইলফোনও জঙ্গলে ফেলে দেয়। সেই ফোন এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত ১৩/১৪ জনের নাম পাওয়া গেছে। আরও অধিকতর যাচাই বাছাই চলছে। সব আসামিদের ধরা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা সবাই একে অপরের পরিচিত। মিলন হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতো। একই এলাকায় আরেকটি বাসা ভাড়া নিয়ে সেখানে অফিস হিসেবে অনলাইনে কাজ করতেন।

এদিকে জানা যায়, ইয়াসির আরাফাত তুষার ও সাদ আহাম্মেদের কমিটিতে ২০১৭-১৮ সালের দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের পদ পায় এস কে সজিব। এরপর থেকেই কিশোর গ্যাং গঠন করে এলাকায় চাঁদাবাজি, মারধর, মাদক কারবারসহ নানা অপকর্ম শুরু করেন তিনি।

নানা অপরাধে জড়িত হওয়ার পরও জেলা ছাত্রলীগের সবশেষ কমিটিতে সহ-সভাপতির পদ পায় সজিব। এরপর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় তাকে। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের ওপর হামলাসহ নানা অপকর্মের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

04 February 2024

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা সহ ০৫ সদস্য গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার হয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা সহ ০৫ সদস্য গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার হয়েছে।

অনলাইন ডেস্ক // 
গত ২৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ ১৩:১০ ঘটিকা'য় বুড়িচং থানা'ধীন কালাকচুয়া সাকিনস্থ হাইওয়ে পুলিশ সুপার সিসি ক্যামেরা'র মিটারের জন্য স্থাপিত পোল হতে একটি ১০ কেভি ট্রান্সফরমার চুরির মামলা রুজু করা হয়। উক্ত মামলা'র প্রেক্ষিতে কুমিল্লা জেলা'র পুলিশ সুপার - এর - সার্বিক দিক নিদের্শনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স - এর - সহায়তায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এর - ধারাবাহিকতায় উক্ত চৌকস টিম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় জড়িত আসামী : ১/ মোঃ মনির হোসেন (৩২) কে তাঁর বাড়ী চান্দিনা হতে গ্রেফতার করা হয়েছে। মোঃ মনির হোসেনের দেওয়া তথ্য মতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে সক্রিয় চোর চক্রের সদস্য ২/ মোঃ সোহেল (৩০) কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামী মনির ও সোহেলদের দেখানো মতে অত্র মামলার ঘটনাস্থল হতে একটি ট্রান্সফরমারের খালি খোসা (বক্স) ও একটি ঢাকনা জব্দ করা হয়। অন্যান্য উদ্ধার'কৃত মালামালের বর্ননা - 

১। তামার তার ১৬ কেজি।

২। ছোট-বড় স্টিলের পাত ৫০ কেজি।

৩। তামার কয়েল ০৪টি যার ওজন ৪৪ কেজি।

৪। লোহার তার ১৪ কেজি ৫০০ গ্রাম।

৫। লোহার তৈরি কয়েলের ঢাকনা ০৩টি।

৬। ট্রান্সফরমারে ঢাকনা ০২টি।

৭। ট্রান্সফরমারের খালি খোসা ০১টি।
কুমিল্লা ঈদগাহ মোড়ে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।

কুমিল্লা ঈদগাহ মোড়ে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।

                      ছবি: সংগৃহীত 
অনলাইন ডেস্ক //
গত ০২/০২/২০২৪খ্রি. তারিখ অনুমান ১৬.৫০ ঘটিকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দের জেরে কিশোর গ্যাং - এর - ঈগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ছোটরা সাকিনের সেন্ট মাইকেল কিন্ডারগার্টেন স্কুলের দক্ষিণ পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। তখন উভয় পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়। উভয় গ্রুপের সদস্যরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ০৯ জন কিশোর গ্যাং - এর - সদস্যকে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ধৃত করে। অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জন কিশোর গ্যাং এর সদস্য পালিয়ে যায়। কুমিল্লা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় - কোতয়ালী মডেল থানা ও জেলা ‍গোয়েন্দা শাখার একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং - এর - আরো ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে। রতন গ্রুপ এবং ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয় । উভয় গ্রুপ ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার করে দেশীয় অস্ত্র ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরস্পরকে আহত করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের - নামে - কোতয়ালী মডেল থানা'য় পৃথক পৃথক আইনে মোট ০৪টি মামলা রুজু হয়েছে।

06 January 2024

10 October 2023

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

     ছবিঃ সংগ্রহীত

সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী।

অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না । লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন।

তিনি জানান, লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার। উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও কাজ হচ্ছে না। পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এ জন্য ইতোমধ্যে তাকে দুই দুই বার সিসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়ার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় এ পর্যন্ত ৪ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিল করেছি। উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। ২ বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তক্ষরণ হতো না। উনার অবস্থাও এত আশঙ্কাজনক হতো না।

তিনি বলেন, বাংলাদেশে টিপস ও লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় না। ২০০৬ ও ২০০৮ এ বারডেমে পরীক্ষামূলকভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু হলেও সেটি অব্যাহত রাখা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে পরীক্ষামূলক চালু হয়েও আবার বন্ধ হয়ে গেছে।