30 September 2023
12 September 2023
ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনশাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফাকে প্রত্যাহার।
03 September 2023
কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া
31 August 2023

দুই সতিনের মাদকের সিন্ডিকেট!
দুই সতিনের মাদকের সিন্ডিকেট!
রাজবাড়ীর সদর উপজেলায় ফেনসিডিল ও মদসহ দুই সতীনসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় তাদের বহনকরা প্রাইভেটকারটি।

আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের রোকন ওরফে আব্দুলাহর দুই স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) ও সাথী বেগম (২৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘোনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৯) ও শেরপুরের নকলা উপজেলার রামেরকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫)।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের রোকন ওরফে আব্দুলাহ সাভারের আশুলিয়ার জামগড়ার দুই সতিন দেলোয়ারা বেগম ও সাথী বেগমকে নিয়ে ভাড়া থাকেন। দুই স্ত্রীকে আলাদা ভাড়া বাসায় রাখেন রোকন। দুজনকে দিয়ে মাদক ব্যবসা করান তিনি। তাদের রয়েছে বড় মাদকের সিন্ডিকেট। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গিয়ে ফেনসিডিল ও মদসহ বিভিন্ন মাদক সংগ্রহ করেন তারা। আশুলিয়ার জামগড়ায় নিজেদের ভাড়া বাসায় এনে ঢাকাসহ আশেপাশের এলাকায় চড়া দামে বিক্রি করেন।
ওসি বলেন, দুই সতিন তাদের সহযোগী নুর নাহারকে নিয়ে যশোরের ঝিকরগাছা থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ সংগ্রহ করে প্রাইভেটকারে করে আশুলিয়ার জামগড়ায় নিজেদের ভাড়া বাসায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় তাদের প্রাইভেটকারটি থামায় পুলিশ। প্রাইভেটকারটি তল্লাশি করে দুই সতিন ও তাদের সহযোগীর পায়ের কাছ থেকে দুটি ব্যাগভর্তি ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের তিনজনকে ও প্রাইভেটকারের চালককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এদিকে আটকদের বিরুদ্ধে আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম. আল মামুদ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
30 August 2023
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কুমিল্লার প্রবাসী জসিম
হত্যা ও ষড়যন্ত্রকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী
দুর্নীতি অব্যাহত রাখতেই গুমের পথ বেছে নিয়েছে সরকার: মায়ের ডাক
মোবাইল চুরিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’, ১২৫ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
29 August 2023
তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙন
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপে সুযোগ নিচ্ছে চীন, ভারতের উদ্বেগ

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি, দৃশ্যমান তৎপরতা নেই পুলিশের
ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি, দৃশ্যমান তৎপরতা নেই পুলিশের
সিটি কর্পোরেশন ও সমিতির নাম ভাঙিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিকশা থেকে অবৈধভাবে আদায় করা হচ্ছে চাঁদা। চালকদের অভিযোগ, চাঁদা না দিলে দিনের বেলায় প্রকাশ্যেই গালিগালাজসহ নির্যাতন করে আদায়কারীরা। অথচ কার্যকর কোন পদক্ষেপ না নিয়ে ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাসেই’ সীমাবদ্ধ পুলিশ।

রাস্তায় চাঁদাবাজির বিষয়ে একরকম নিরুপায় ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, কোন ধরনের চাঁদাবাজির খবর পেলে তারা পুলিশের ক্রাইম বিভাগকে জানান। তবে, দিনের বেলায় প্রকাশ্যে চাঁদাবাজি রোধে তেমন তৎপরতা নেই পুলিশের।
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চৌরাস্তা মোড়ে সিএনজি অটোরিকশা থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে কয়েকজন যুবক। সকাল, বিকেল কিংবা রাত-সমানভাবেই চলে চাঁদা আদায়। নগরীর কেওয়াটখালী থেকে বাইপাস যাওয়ার রাস্তায় একই চিত্র। সিটি কর্পোরেশনের কথা বলে আদায় করা হচ্ছে অবৈধ চাঁদা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে একে একে সরে পড়ে চাঁদা আদায়কারীরা।
এই দুই পয়েন্ট ছাড়াও যানবাহন থেকে নিয়মিত চাঁদা নেয়া হচ্ছে আকুয়া-রহমতপুর বাইপাস সড়ক, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোড ও চরপাড়া মোড়ে।
চালকদের অভিযোগ, প্রতিটি পরিবহনকেই নগরীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন হাজার খানেক টাকা চাঁদা দিতে হয়। না দিলে প্রকাশ্যেই করা হয় নির্যাতন।
টাকা নেয়ার সময় চালক বা হেলপারকে দেয়া হয় একটি রিসিট। মূলত একটি সংগঠনের অফিস পরিচালনা ব্যয়সহ নানা খাতে খরচের যোগান দেয়ার কথা বলা হয়।

এ বিষয়ে আরও জানতে সময় সংবাদ অনুসন্ধান চালায় নগরীর তিনটি পয়েন্টে। শম্ভুগঞ্জ ও কেওয়াটখালীতে সময়ের টিম দেখে সটকে পড়লেও নগরীর চরপাড়া মোড়ে সময় সংবাদের মুখোমুখি হয় চাঁদা আদায়কারীরা। তাদের দাবি, ময়মনসিংহ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর নির্দেশেই চাঁদা তোলেন তারা। এ বিষয়ে যোগাযোগ করা হলে, চাঁদা আদায়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন শ্রমিক নেতা লিয়াকত আলী।
নগরের এই চাঁদাবাজি বন্ধে কতটা কার্যকর ভূমিকা রাখছে পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের- এমন প্রশ্নের জবাবে দুই সংস্থাই বলছে, দ্রুত জোরালো পদক্ষেপ নেয়া হবে।
তবে, সিটি মেয়র ইকরামুল হক টিটু জানান, চাঁদাবাজি বন্ধে জেলা পুলিশের সঙ্গে কাজ করছে সিটি কর্পোরেশন।
প্রতিদিন কী পরিমাণ চাঁদা ওঠে তার কোন পরিসংখ্যান পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, কয়েক হাজার অটোরিকশা ও সিএনজি থেকে প্রতিদিন আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা।

ঘাস কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজিবুর মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে
মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার স্বমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুজিবুর মিয়া (৫০) উপজেলার স্বমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মিয়ার বাপের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে যান মুজিবুর। এক পর্যায়ে পানির মর্টারের পাশ দিয়ে পার হওয়ার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্দি সরকার জানান, মরদেহ নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিনোদন
28 August 2023
নারায়ণ গঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বন্যা রাণী দাস (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ১০টা ৪০ মিনিটে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে পুলিশ।
বন্যা রাণী ফতুল্লা থানার কাশিপুর এলাকার মৃত রণজিৎ দাসের মেয়ে এবং তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানা এলাকায় বলে জানা গেছে। রেলওয়ে পুলিশ বলছে, বিষয়টি আত্মহত্যা হতে পারে।
বিষয়টি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, জানতে চাইলে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপাতত ঘটনাটিকে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় ঢাকার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলাসহ যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’