16 March 2025
15 January 2025
ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আমার দেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি মানসুর বহিষ্কার
15 March 2024
বাঙ্গরায় সবুজ মেম্বারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
01 March 2024
বেইলি রোডে বহুতল ভবনে আগুন, উদ্ধার ৬৫
রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- বাবুর্চি দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০), ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩), রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ও ইমরান (১৪)।
ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।
আহত দীন ইসলাম জানিয়েছেন, তিনি সাততলা থেকে তার বেয়ে নামতে গিয়ে পড়ে গেছেন। তিনি সেই ভবনের একটি রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে কাজ করেন।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন বলেন, “আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের পা ফ্র্যাকচার হতে পারে- আমরা এক্স-রে করার পর বলতে পারব।”
বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ১১ মৃত্যু
শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির
রাজধানীর বেইলি রোডের ছয়তলা ভবনে আগুনে অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।
রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির ছবি তুলেছেন। ঘটনাস্থলে আরো কতজন আছে তারা তারা এখনো জানেন না।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত উদ্দিন বলেন, বেশ কয়েকজন মারা গেছেন। এখনো সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।
আরও আসছে…
12 February 2024
কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।
11 February 2024
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
07 February 2024
নিত্যপণ্যের মজুদ এবং বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে র্যাব।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা কর্তৃক ৫২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
06 February 2024
সীমান্ত এলাকার মানুষ যেন সচেতন থাকেন: বিজিবির কমান্ডার
05 February 2024
হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।
04 February 2024
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা সহ ০৫ সদস্য গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার হয়েছে।
কুমিল্লা ঈদগাহ মোড়ে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।
06 January 2024
10 October 2023
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
30 September 2023
করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা এবং WHO,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।ডিজিজ এক্স
12 September 2023
ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনশাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফাকে প্রত্যাহার।
03 September 2023
কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া
31 August 2023

দুই সতিনের মাদকের সিন্ডিকেট!
দুই সতিনের মাদকের সিন্ডিকেট!
রাজবাড়ীর সদর উপজেলায় ফেনসিডিল ও মদসহ দুই সতীনসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় তাদের বহনকরা প্রাইভেটকারটি।

আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের রোকন ওরফে আব্দুলাহর দুই স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) ও সাথী বেগম (২৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘোনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৯) ও শেরপুরের নকলা উপজেলার রামেরকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫)।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের রোকন ওরফে আব্দুলাহ সাভারের আশুলিয়ার জামগড়ার দুই সতিন দেলোয়ারা বেগম ও সাথী বেগমকে নিয়ে ভাড়া থাকেন। দুই স্ত্রীকে আলাদা ভাড়া বাসায় রাখেন রোকন। দুজনকে দিয়ে মাদক ব্যবসা করান তিনি। তাদের রয়েছে বড় মাদকের সিন্ডিকেট। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গিয়ে ফেনসিডিল ও মদসহ বিভিন্ন মাদক সংগ্রহ করেন তারা। আশুলিয়ার জামগড়ায় নিজেদের ভাড়া বাসায় এনে ঢাকাসহ আশেপাশের এলাকায় চড়া দামে বিক্রি করেন।
ওসি বলেন, দুই সতিন তাদের সহযোগী নুর নাহারকে নিয়ে যশোরের ঝিকরগাছা থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ সংগ্রহ করে প্রাইভেটকারে করে আশুলিয়ার জামগড়ায় নিজেদের ভাড়া বাসায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় তাদের প্রাইভেটকারটি থামায় পুলিশ। প্রাইভেটকারটি তল্লাশি করে দুই সতিন ও তাদের সহযোগীর পায়ের কাছ থেকে দুটি ব্যাগভর্তি ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের তিনজনকে ও প্রাইভেটকারের চালককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এদিকে আটকদের বিরুদ্ধে আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম. আল মামুদ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।